ফরিদপুর প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

ফরিদপুরে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিএনপির 

ফরিদপুর-১ আসনে বিএনপির দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য হেলিন জেরিন খানকে গণ সংবর্ধনা দিয়েছে বোয়ালমারী উপজেলা বিএনপি।

রবিবার (১৯ জুলাই) দুপুরে বোয়ালমারী অডিটরিয়াম হলরুমে এই গণসংবর্ধনা দেয়া হয়।

উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে হেলেন জেরিন খান এমপি বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে চলছেন দেশের উন্নয়নের জন্য। আমরা যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার এই উন্নয়ন কর্মকান্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভূমিকা রাখব। সরকার গত তিন মাসে যে উন্নয়ন করেছে সেই সেই উন্নয়নেই একটি কথায় প্রমাণ হয়েছে বিএনপি যা বলে তা করে দেখায়। তিনি এই সময় সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ,সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়