জবি প্রতিনিধি
১৭ ঘণ্টা আগে
জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড.শাওলী মাহবুব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.শাওলী মাহবুবকে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন নিয়োগের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন,২০০৫ এর ২২(৫)ধারা মোতাবেক সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগ সমূহের অধ্যাপক ড.শাওলী মাহবুব, নৃবিজ্ঞান বিভাগকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ২০শে জুলাই ২০২৬ তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন








































