ফরিদপুর প্রতিনিধি
বোয়ালমারীতে ৪৮ দলের ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ সম্পন্ন, চ্যাম্পিয়ন বার্তা একাদশ

ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮টি দল নিয়ে আয়োজিত ব্যতিক্রমী ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে স্থানীয় স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় আধারকোঠা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বার্তা ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল যুবসমাজকে মাদক ও তামাক থেকে দূরে রেখে খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এবং বিএনপি নেতা ইমরান হোসাইনসহ আরও অনেকে।
পিডিএস/এমএইউ









































