reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবির জরুরি বিজ্ঞপ্তি 

‘ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ম্যাচ’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

​শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে “ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ম্যাচ” উপলক্ষ্যে আগামী ১৯ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:৩০টা থেকে ২০ জুলাই ২০২৬, ভোর ৬:০০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ এবং যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথসমূহ (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন (যেমন: অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্যান্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।’

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এ ছাড়া গণপরিবহন ও ভারি যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়