reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

প্রবীণ রাজনীতিক, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিবাগত রাত ৪টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল থেকে জমির উদ্দিন সরকারের মরদেহ তাকওয়া মসজিদে গোসলের জন্য নেওয়া হবে। এরপর মরদেহ নেওয়া হবে জমির উদ্দিনের ধানমন্ডির বাসায়।

তবে জানাজা ও দাফনের কর্মসূচি পরে জানানো হবে বলে জানান শায়রুল কবির।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়