reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

রাজধানীতে ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

রাজধানীর গ্রিনরোডে আজ সকাল ৮টার দিকে এমন পানি

আজ রবিবারের সকাল থেকেই রাজধানীতে ব্যাপক বৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্থানে জমেছে পানি। এতে সবচেয়ে বিপদে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামীরা।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এই পরিমাণ বৃষ্টি আগে হয়নি। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার। আবহাওয়া অফিস জানায়, আজ সারাদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর সকাল পৌনে ৮টার দিকে বলেন, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় অর্থাৎ গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এতটা বৃষ্টির রাজধানীতে এই সময়ে হয়নি।।

তিনি বলেন, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছে ৯৭ মিলিমিটার।

সাগরে নিম্নচাপ, মৌসুমি বায়ুর বেশ সক্রিয় হয়ে ওঠা এবং বায়ুর চাপের তারতম্যের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গতকাল এই দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।

শরিফুল নেওয়াজ কবীর বলেন, আজ রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে অবশ্য বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়