রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে ২৮৩৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ২ হাজার ৮৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১১ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, ২৭টি অটোরিকশা ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, ১১টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ৩৭টি অটোরিকশা ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৩৩টি অটোরিকশা ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৮টি বাস, ৭৭টি ট্রাক, ৭২টি কাভার্ডভ্যান, ১৪৭টি অটোরিকশা ও ২৭৬টি মোটরসাইকেলসহ মোট ৮৫৭টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ছয়টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৭টি অটোরিকশা ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬টি বাস, নয়টি ট্রাক, ৩৬টি কাভার্ডভ্যান, ৯৬টি অটোরিকশা ও ২৮১টি মোটরসাইকেলসহ মোট ৫২৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ১০টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬৩টি অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি মামলা হয়েছে।









































