বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ভালোবেসে আড়াই হাজার ভক্তের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন হাসমত

হাসমত আলী ওরফে টোকোন পেশায় একজন চিত্রশিল্পী। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার, বিলবোর্ড আঁকাই তাঁর কাজ। আর্জেন্টিনা ফুটবল দল ও মেসিকে দারুণ ভালোবাসেন। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বিশ্বকাপ শুরুর পর বিনা মূল্যে প্রায় আড়াই হাজার সমর্থকের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন তিনি।

হাসমতের বাড়ি পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায়। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে থেকেই বেড়া পৌর এলাকায় ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের ভক্তদের উন্মাদনা শুরু হয়। প্রিয় দলের পতাকা, ব্যানার টাঙানোর প্রতিযোগিতায় নামেন ভক্তরা।

নিজ দলের খেলার আগেরদিন অনেকে হাত-মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা এঁকে খেলা দেখতে ভালোবাসে। খেলার আগের দিন থেকে পৌর এলাকাসহ উপজেলার হাটুরিয়া-নাকালিয়া সাঁথিয়া উপজেলার করমজা টলট গ্রামসহ বিভিন্ন গ্রামের শিশু-কিশোরদের মধ্যে প্রিয় দলের পতাকা আঁকানোর প্রবণতা তৈরি হয়েছে। এমন আগ্রহের পেছনে মূল ব্যক্তি হাসমত।

শনিবার সকাল ১০ টায় সরেজমিনে হাসমত আলীর বাড়ির পাশে দেখা গেছে, হাসমত আলীকে ঘিরে শিশু-কিশোরদের ভিড়। হাসমত আলী এক মনে শিশু-কিশোরদের মুখে বা শরীরে রংতুলি দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকে চলেছেন। সঙ্গে অবশ্য অনেকে বাংলাদেশের পতাকাও আঁকছেন। গোসল খাওয়া দাওয়ার সময়ই নেই তার।

পতাকা আঁকতে আসা বনগ্রাম মহল্লার সোহান, সজিব, ফয়সালসহ ১০-১২ জন শিশু-কিশোর জানায়, রবিবার সকাল সাতটায় আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড এর খেলো । এ জন্য আজ আর্জেন্টিনার পতাকা এঁকে ঘুরে বেড়াবে তারা। তাই পতাকা আঁকার জন্য এসেছে। খেলা উপলক্ষে কালও তাদের অনেকে হাসমত আলীর মাধ্যমে পতাকা এঁকেছে।

হাসমত আলী জানান, যে দিন আর্জেন্টিনা দলের খেলা থাকে, সেদিন দুপুর থেকেই তাঁর বাড়িতে ভক্তদের আনাগোনা শুরু হয়। উদ্দেশ্য মুখে, হাতে বা শরীরে আর্জেন্টিনার পতাকা আঁকানো। আর্জেন্টিনার জার্সির সঙ্গে শরীরে পতাকা এঁকে বড় পর্দায় সবার সঙ্গে খেলা দেখা বা ঘুরে বেড়ানোর মজাই আলাদা। দল জিতলে পরদিন সকালেও অনেকে পতাকা আঁকানোর জন্য তাঁর বাড়িতে হাজির হন। শুধু আর্জেন্টিনারই না অন্য দলের ভক্তদের অনুরোধে পতাকা আঁকতে হয়।

হাসমত আলী বলেন, ‘আর্জেন্টিনাকে আমিও ভালোবাসি। তাই প্রিয় দলের পতাকা কেউ আঁকিয়ে নিতে চাইলে “না” করতে পারি না। রবিবার সকালে আর্জেন্টিনার খেলা আজ সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রায় পাঁচ ছয়শ জনের শরীরে পতাকা আঁকতে পারবো। এর আগের খেলা উপলক্ষে প্রায় পনেরশ দুই হাজার জনের শরীরে পতাকা এঁকেছি। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় আড়াই হাজারের মত মানুষের শরীরে পতাকা এঁকেছি। আশা করি যদি আর্জেন্টিনা ফাইনালে উঠে এবং শেষ পর্যন্ত চার হাজারের বেশি পতাকা হয়তো আমাকে আঁকতে হবে।’

আর্জেন্টিনার সমর্থক ও বেড়া বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘শুনেছি, হাসমত আলী এ পর্যন্ত দুই হাজার থেকে আড়াই জনের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন। তাঁর আঁকা পতাকার কারণে গোটা এলাকায় উৎসবের পরিস্থিতি তৈরি হয়েছে। এভাবে পতাকা আঁকায় আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়