লামা (বান্দরবান) প্রতিনিধি
লামায় পাহাড় ধ্বসে নিহতের দুই পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা দিলেন সাচিংপ্রু জেরী এমপি

লামা আজিজনগরে পাহাড় ধ্বসের ঘটনা স্থল পরিদর্শন করে বান্দরবানের সাংসদ সাচিংপ্রু জেরী নিহত ৫ জনের দুই পরিবারকে নগদ অর্থ সহায়তা করেছে। ১১ জুলাই দুপুরে তিঁনি আজিজনগর মিশনপাড়া পাহাড় ধ্বস এলাকা প্রত্যক্ষ করেন।
এমপি ক্ষতিগ্রস্ত নিহতের পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শান্তনা দেন। এসময় গণপ্রজাতন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে দুই পরিবাকে ৫০ হাজার টাকা করে প্রদান করেন। একই সময় আহত নারী সদস্যের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেন সাংসদ সাচিংপ্রু জেরী।
সাংসদ শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্তক সহযোগিতা- পুনর্বাসনের আশ্বাস দেন।
বিকেল পৌঁনে তিনটায় লামায় পৌঁছে সাংসদ দুর্গত মানুষের দু:খদুর্দশার কথা শুনে শুকনো খাবার প্রদান করেন। এই উপলক্ষে আয়োজিত আলোচনায় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বিগত দিন দিনে ত্রান কার্যক্রমের ধারণা দেন। লামায় ত্রাণ কার্যক্রমে রাজনৈতিক দলগুলোসহ এনজিওদের সার্বিক সহায়তার কথা তুলে ধরেন ইউএনও।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় সাংসদ বলেন, পার্বত্য এলাকা দুর্যোগ প্রবন। এখানে পাহাড়ের ঢালুতে বসবাসকারীরা মৌসুমের এই সময়টা সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা প্রসঙ্গে তিঁনি বলেন, ঘরবাড়ি ক্ষেতের ফসল; এসবের ক্ষতি পুষিয়ে আনা সম্ভব, কিন্ত জীবন অমুল্য। সুতরাং দুর্যোগে জীবন বাঁচাতে হবে আগে। প্রসঙ্গ টেনে সাংসদ আরো বলেন, "পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ নজর দিয়েছেন।"
এসময় লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইছার হামিদ, বিএনপি নেতা সাবেক মেয়র মোঃ আমির হোসেন, বিএনপি নেতা ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার, আবু তাহের মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেল পৌঁনে চারটায় সাংসদ আলীকদম উপজেলায় দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে যান। সূত্রে জানাযায়, এর পর তিঁনি নাইক্ষংছড়ি দুর্গত এলাকা পরিদর্শন করে মধ্যরাতে বান্দরবান ফিরবেন।









































