রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

রংপুরে জামায়াতের মহাসমাবেশ সফল করতে রুহিয়ায় প্রস্তুতিমূলক মিছিল

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক প্রস্তুতিমূলক মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচিটি পালিত হয়।

মিছিলটি রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সমুখভাগ থেকে শুরু হয়ে রুহিয়া চৌরাস্তাসহ এলাকার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। এরপর নেতাকর্মীরা পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে জড়ো হন এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

রুহিয়া উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সেক্রেটারি মোঃ তামিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ রুহিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ সাইদুর রহমান। এছাড়াও ১ নং রুহিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, সেক্রেটারি মোঃ শফিজুল ইসলামসহ রুহিয়া উপজেলা জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ১১ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের রংপুর বিভাগীয় মহাসমাবেশকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। এই মহাসমাবেশটি সফল ও সার্থক করতে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণকে দলে দলে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়