আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক নারীকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অশ্লীল ছবি, видео ও আপত্তিকর বার্তা পাঠিয়ে কুপ্রস্তাব দেওয়া এবং তাঁর শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাদশা উপজেলার সান্তাহার ইউপির উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। শুক্রবার রাত ৯টায় নওগাঁ শহরের ছোট যমুনা নদীর ওপর অবস্থিত লর্ড লিটন সেতু থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাঁকে কোর্টে প্রেরণ করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আপন বাদশা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশ্লীল ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করছিলেন। পাশাপাশি বিভিন্ন সময় অডিও কলে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি ওই নারীর ১০ বছর বয়সী শিশু কন্যাকে রাস্তাঘাটে যৌন নিপীড়ন করতেন।

গত ২১ জুন দুপুর সাড়ে ১২টায় ওই নারী স্কুটি বাইক নিয়ে বাসায় ফেরার পথে সান্তাহার রেলগেট অতিক্রম করার সময় অভিযুক্ত বাদশার সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় তিনি অশ্লীল ছবি, ভিডিও ও বার্তা পাঠানো এবং তাঁর শিশু কন্যাকে রাস্তাঘাটে কেন যৌন নিপীড়ন করা হয়—তা জানতে চান। এতেই বাদশা ক্ষিপ্ত হয়ে পেছন দিক থেকে তাঁকে কিলঘুষি মারেন এবং একপর্যায়ে হাতে থাকা লোহাজাতীয় একটি অস্ত্র দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করেন। এতে তাঁর মাথার বাম পাশে ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাদশা ওই নারীর গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের একটি চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এরপর গত ২৭ জুন রাতে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে শুক্রবার রাতে নওগাঁ শহরের লর্ড লিটন সেতু থেকে আপনবাদশাকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আপন বাদশাকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ইতিপূর্বেও তাঁর নামে একটি মাদক মামলা রয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়