বেনাপোল প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শার্শা সীমান্তে ভারতীয় ইয়াবাসহ আটক- ৪

যশোরের শার্শা উপজেলার বসতপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ৩৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ চার মাদককারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি ইজিবাইক (ব্যাটারি চালিত অটো রিক্সা) জব্দ করা হয়।

আটক আসামীরা হলেন, শার্শা উপজেলার বাগআঁচড়ার নুর হোসেন মোল্লার ছেলে সবিনুর মোল্লা (৩৫), মৃত শুকুর আলীর ছেলে পারভেজ হোসেন (২৬), সিরাজ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (৩০) ও নুর হোসেন টুটুলের ছেলে হাবিবুর রহমান হাবিব (৩২)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বসতপুর বাজারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চার মাদককারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩৫ টিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। আটক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়