গাইবান্ধা প্রতিনিধি

  ১৩ ঘণ্টা আগে

গাইবান্ধায় পুলিশের মাসিক সভায় সমস্যা নিয়ে আলোচনা

গাইবান্ধায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে রোববার সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা হয়।

সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে এবং সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে।

সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ চার জন পুলিশ সদস্য’কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং এক জন পুলিশ সদস্য’কে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।

পরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) প্রনব দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মোঃ আরাফাত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়