reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ঘণ্টা আগে

বিশ্বকাপজয়ী স্প্যানিস তরুণরা মাদ্রিদে 

যুক্তরাষ্ট্রে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর দেশে পৌছেছে স্পেন ফুটবলের তরুণ দলটি। শিরোপা জয়ের মাত্র ১৪ ঘণ্টা পর সোমবার (২০ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে স্প্যানিশ দলটিকে বহনকারী আইবেরিয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি মাদ্রিদ-বারাহাস বিমানবন্দরে অবতরণ করে।

দেশের পরিষ্কার নীল আকাশের নিচে বিমানটি যখন টার্মিনালে রানওয়ে দিয়ে এগোচ্ছিল, তখন ককপিটের জানালা দিয়ে স্পেনের জাতীয় পতাকা উড়তে দেখা যায়। বিমান থেকে সবার আগে বাইরে আসেন দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার পেছনেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) রদ্রি বিমানের সিঁড়ির ওপরে ট্রফি উঁচিয়ে ধরে স্প্যানিশ সমর্থকদের উল্লাসে ভাসান।

ঐতিহাসিক এই বিশ্বজয়ের পর ট্রফি নিয়ে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজধানী মাদ্রিদ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দলটি বিমানবন্দর থেকে সরাসরি মাদ্রিদের উপকণ্ঠে অবস্থিত জারজুয়েলা প্যালেসে যাওয়ার কথা রয়েছে, যেখানে রাজা ষষ্ঠ ফিলিপ তাদের বিশেষ সংবর্ধনা দেবেন।

রাজপ্রাসাদ থেকে বিজয়ী কাফেলা যাবে সরকারি সদর দফতর মনক্লোয়া প্যালেসে। সেখানে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ খেলোয়াড় ও কোচিং স্টাফদের স্বাগত জানাবেন।

আনুষ্ঠানিকতা শেষে চ্যাম্পিয়নদের নিয়ে একটি বিশেষ খোলা ছাদের বাস কেন্দ্রীয় মাদ্রিদ জুড়ে বিজয় শোভাযাত্রা করবে। শোভাযাত্রাটি গিয়ে শেষ হবে ঐতিহ্যবাহী সিবেলেস স্কয়ারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'WHERE news_id=577854' at line 3
Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '577854' for key 'news_hits_counter.news_id'