ঝালকাঠি প্রতিনিধি
কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাটু পানি

দীর্ঘ ১৪ বছরেও সংস্কার করা হয়নি ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামার বাড়ি থেকে মুরসালিন এর দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়কের। খানাখন্দে ভরা এ সড়কে সামান্য বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়। এতে চলাচলে চমর ভোগান্তি পোহাতে হয়। সড়কের পানি বসত বাড়িতে ঢুকে যায়। এব্যাপারে কর্তৃপক্ষ কোন ভুমিকা না নেওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এই সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে।
সোমবার বিকালে আধাঘন্টা অবস্থান নিয়ে তারা সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানায়। বক্তব্য রাখেন, স্থানীয় সরদার সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার, ইউনুস হাওলাদার। এসময় বক্তারা দ্রুত সড়কটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানান। স্থানীয়রা জানিয়েছে, এই সড়ক থেকে স্কুল , কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। জনগুরুত্বপূর্ন এই সড়কটি অত্যান্ত বেহাল দসা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে এখানে হাটু সমান পানি জমে যায়।
২০১২ সালে সব শেষ এই সড়কটি সংস্কার করা হয় এর পরে কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। তবুও কোন রকম উন্নয়নের ছোয়া লাগেনি এখানে। ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভী বলেন,‘ এই ড্রেনেজ ব্যবস্থা সহ এই সড়ক সংস্কারে ইতমধ্যে টেন্ডার হয়েছে। এই প্রকল্পের টাকা এসআইবিএল জমা রাখা। ওনারা টাকা দিতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রার্দাস কাজ করছে না। এই প্রজেক্টটি প্রায় শেষের পথে আমরা ঠিকাদারকে কাজ করার জন্য তাগিদ দিচ্ছি।









































