মানিকগঞ্জ প্রতিনিধি

  ৬ ঘণ্টা আগে

শিবালয়ে কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের শিবালয়ে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিওরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উৎসব ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্টনার প্রকল্পের শিবালয় অংশের সার্বিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান সিরাজ, শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার ও শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম। এ ছাড়া কৃষক প্রতিনিধি হিসেবে মো. নাজমুল হোসেন এবং নারী কৃষক মুক্তা আক্তার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে কৃষি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত কৃষি প্রদর্শনীর বিভিন্ন বর্ণাঢ্য স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়