চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

চুয়াডাঙ্গায় ২৯২ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষা বৃত্তি প্রদান

ছবি : প্রতিদিনের সংবাদ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে জেলার ২৯২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্থায়ীদের মধ্য থেকে মোট ২৯২ জন শিক্ষার্থীকে প্রায় ৯ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এর মধ্যে বিভিন্ন কলেজে অধ্যয়নরত ১৫০ জন, বিশ্ববিদ্যালয়ে ১০৪ জন, মেডিকেলে ২২ জন এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৬ জন শিক্ষার্থী রয়েছেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম সাইফুর রশিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষার্থী আরাফাত ইসলাম, নাজিফা আনজুম মুনিয়া, বিপ্লব হোসেন ও অভিভাবক মোঃ টোকন আলী। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়