reporterঅনলাইন ডেস্ক
  ৩ ঘণ্টা আগে

বিএমইউ ক্যাম্পাসের নিনমাসে নতুন গবেষণা সেল 

গবেষণা ও রোগ নির্ণয় সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে একটি নতুন রিসার্চ সেল এবং আধুনিক গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ক্যাম্পাসের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (নিনমাস) এটি উদ্বোধন করা হয়।

এছাড়া বিএমইউ এর ডি ব্লকের ১১তলায় নিনমাসের নিউক্লিয়ার ক্যাফের শুভ উদ্বোধন করা হয়। পরে নিনমাসের অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এই উপলক্ষ্যে নিনমাস এ প্রাক্তন ও বর্তমানে কর্মরত অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক মতবিনিময়, উদ্বোধনী ও পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নিউক্লিয়ার মেডিসিন হলো বিজ্ঞান, সেবা, গবেষণা ও মানবকল্যাণের এক অনন্য সমন্বয়। রোগ নির্ণয় থেকে শুরু করে আধুনিক চিকিৎসার প্রতিটি ধাপে এই বিশেষায়িত শাখা আজ মানুষের জীবনে আশার আলো হয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায়, অগ্রজদের দেখানো পথ অনুসরণ করে বিএমইউ নিনমাসের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী এর নেতৃত্বে চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে রিসার্চ সেল, নতুন রূপে সাজানো হয়েছে আধুনিক ও ডিজিটালাইজড গ্রন্থাগার, আর সহকর্মীদের আন্তরিক মিলনস্থল হিসেবে পুনর্বিন্যস্ত করা হয়েছে আধুনিক ক্যান্টিন ‘নিউক্লিয়ার ক্যাফে। সব মিলিয়ে এসকল উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের কারণের বিএমইউ এর নিনমাসে জ্ঞান ও সেবার নতুন দিগন্ত উন্মেচিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, অধ্যাপক ডা. এম. এ. করিম তিনি বাংলাদেশের নিউক্লিয়ার মেডিসিনের একজন স্বপ্নদ্রষ্টা পথিকৃৎ। তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও নিরলস সাধনায় দেশের নিউক্লিয়ার মেডিসিন আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থান অর্জন করেছে। তাঁর সেই অবিস্মরণীয় অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আধুনিকায়িত গ্রন্থাগারের নামকরণ করা হয়েছে “ডা. এম. এ. করিম গ্রন্থাগার”। এই উপলক্ষ্যে নিনমাসের কার্যক্রমের উপরে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এবং পরে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহোযোগী অধ্যাপক ডা পাপড়ি মুৎসুদ্দী এবং অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

অনুষ্ঠানে নিনমাসের প্রাক্তন অধ্যাপক, চিকিৎসক ও বৈজ্ঞানিকবৃন্দ স্মৃতিচারণ করেন এবং নিনমাসের পরিচালক অধ্যাপক ডা এ কে এম ফজলুল বারীর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। সুন্দর এই আয়োজনে নিনমাসের পরিচালক অধ্যাপক ডা এ কে এম ফজলুল বারী নিনমাসকে দেশের জন্য ও দেশের রোগী ও মানুষের জন্য গবেষণা ও সেবা কার্যক্রমকে আরো সম্প্রসারিত ও গতিশীল করার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শেষে সকলে একত্রে ‘নিউক্লিয়ার ক্যাফে’ তে এক প্রীতিভোজে অংশ নেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়