কয়রা (খুলনা) প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

ছবি : প্রতিদিনের সংবাদ

খুলনার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রধান আলোচনা সভা ও কর্মসূচির বিবরণ দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। সভায় খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু এবং শিক্ষার্থী তাবাসসুম ও মেহেদী হাসান বক্তব্য রাখেন।

পুরস্কার বিতরণ আলোচনা সভা শেষে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়