তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

তারাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চিকলি নদীতে গোসল করতে নেমে মো. সুলতান আলী (৬৩) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুলতান আলী বাড়ির পাশে চিকলি নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশাপাশি রংপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার শরীফ আব্দুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথেই দুটি ইউনিট নিয়ে তারা উদ্ধারকাজ শুরু করেন। রংপুর থেকে আসা ডুবুরি দলের সহায়তায় নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়