reporterঅনলাইন ডেস্ক
  ৬ ঘণ্টা আগে

আজ কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

দুপুর থেকে পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধের তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গতকাল সোমবার কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য ২১ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট আট ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়