reporterঅনলাইন ডেস্ক
  ৫ ঘণ্টা আগে

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৩

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন কাপড়ের দোকান কর্মচারী মো. শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) ভাগ্নি হাফছা (৮)।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ শাহিনের সহকর্মী মো. জসিম জানিয়েছেন, শাহিন নতুন বাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন। ভোরে ঘুমন্ত অবস্থায় ছিলেন, রুমে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে নিয়ে আসি।

তিনি আরো বলেন, গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লাগতে পারে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়।

চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধ শাহীনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং তাদের ভাগ্নি হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থান আশঙ্কাজনক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়