কুয়েতে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি বড় সামরিক স্থাপনায় ‘কামিকাজে’ (আত্মঘাতী) ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় তারা কুয়েতের ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও ডিরেকশন-ফাইন্ডিং অ্যান্টেনা, ক্যাম্প আল-আদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল-জাবের ঘাঁটির সেনা আবাসনকে লক্ষ্যবস্তু করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবের কারণে এ অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই লড়াইয়ের মাধ্যমে অঞ্চলে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আহমেদ আল-জাবের ঘাঁটি ও আলি আল-সালেম বিমানঘাঁটিতে মার্কিন স্থাপনায় হামলার দাবি করার পরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।









































