সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৮ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে বেকারি কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি তৈরি এবং বাজারজাতকরণের অভিযোগে সিরাজগঞ্জে ‘নিউ এশিয়ান ফুডস’ নামের একটি বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২০ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, শহরের মাহমুদপুর এলাকায় অবস্থিত ‘নিউ এশিয়ান ফুডস’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্য ও মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ। এসব অপরাধে ওই কারখানার মালিক বিপ্লব রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে জেলা ক্যাবের (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রতিনিধি এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়