reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ঘণ্টা আগে

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর হাতিরপুল, ধানমন্ডি ও কাঠালবাগান এলাকার কয়েকটি স্থানে মঙ্গলবার (২১ জুলাই) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পুরোনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য এ সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, ২১ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভুতের গলি, কিচেন রোড, আল-আমিন রোড ও কাঠালবাগান এলাকার আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ পরিচালিত হবে।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকা এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গ্যাস ব্যবহার করার অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়