গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ‘হাজী সমাবেশ’ অনুষ্ঠিত

গাজীপুর সোসাইটির উদ্যোগে মহানগরের চান্দনা চৌরাস্তার টেকনগপাড়া এলাকার একটি কনভেনশন সেন্টারের রোববার হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
গাজীপুর সোসাইটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট এসএম শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অব: অধ্যাপক ডক্টর মো. আমজাদ হোসেন, অধ্যক্ষ আলহাজ্ব মো. শাহাবুদ্দিন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্ট্রি বীর মুক্তিযোদ্ধ ডা. নাজিম উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু, বিএনপি নেতা আব্দুর রশিদ ঢালী, বশির আহমেদ বাচ্চু, এম খালেক আকন্দ প্রমুখ। সমাবেশে গাজীপুরের বিভিন্ন এলাকার সহস্রাধিক হাজী যোগ দেন। সমাবেশের শেষে গাজীপুর সোসাইটির পক্ষ থেকে হাজীদের অপ্যায়ন এবং বিশেষ উপহার প্রদান করা হয়।









































