রংপুর ব্যুরো
রংপুরে প্রিয়'র ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

জুলাই আন্দোলনে শহীদ তাহির জামান প্রিয়'র ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজর অধ্যক্ষ ইনামুল হাসান।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদ তাহির জামান প্রিয়'সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের দ্বিতীয় স্বাধীনতার চেতনা,গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদদের অবদান তুলে ধরেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু, লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সভাপতি লায়ন এনামুল হক সোহেল,লায়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইনামুল হাসান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান ছালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।








































