পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
সভাপতি শিরিন আফরোজ, সাধারণ সম্পাদক সৈয়দ সাইমুল হক

পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর শিরিন আফরোজ এবং জেনারেল সেক্রেটারি (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন এসোসিয়েট প্রফেসর সৈয়দ সাইমুল হক।
সভাপতি প্রফেসর শিরিন আফরোজ শিশু নেফ্রোলজি বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট ও সাধারণ সম্পাদক এসোসিয়েট প্রফেসর সৈয়দ সাইমুল হক, শিশু নেফ্রোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি।
গতকাল রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ আবু সাইদ কনভেনশন হলে সোসাইটির কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশে শিশু কিডনি রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং এ সংক্রান্ত গবেষণামূলক কার্যক্রমকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেছেন।









































