বেনাপোল প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

বেনাপোল সীমান্তে ২০৮ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৮ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৯ জুলাই) পুটখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে এ সিরাপ উদ্ধার করে। তবে পাচারকারী কাউকে আটক করা যায়নি।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০৮ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যে কোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের কঠোর ও নিবিড় অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়