রংপুর ব্যুরো

  ১৪ ঘণ্টা আগে

রংপুরে ২ হাজার ৪শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ গ্রেপ্তার ২

রংপুরে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের টাপেন্টাডলের বড় চালান আটকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর। এরআগে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় গঙ্গাচড়া উপজেলার তালুকহাবু মৌজার নিশাত বেনারসি দোকানের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৪শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। ওসি আব্দুস ছবুর জানান,পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানে গঙ্গাচড়া থানা পুলিশ কাকিনা-রংপুর সড়কে ওঁৎ পেতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলে করে অভিযুক্ত সুমন মিয়া ও লুনা আক্তার তালুক হাবু এলাকায় আসলে পুলিশ তাদের থামায়।

এ সময় মোটরসাইকেল তল্লাশি করা হলে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৪শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়