reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ 

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (১৯ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ড গোলচত্বর সংলগ্ন এলাকায় গত ১৮ জুলাই ২০২৬ শনিবার রাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৮৩ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও, গত ১৭ জুলাই ২০২৬ একই এলাকা হতে আরও একটি অভিযান পরিচালনা করে প্রায় ১৭ লক্ষ ৪৫ হাজার টাকা মুল্যের ১ হাজার ৪৩০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল।

পরবর্তীতে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের নিকট বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। এসময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়