মানিকগঞ্জ প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

দৌলতপুরে এমপি জিন্নাহ কবীরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে দৌলতপুর উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৩০০ জন মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এরপর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর।

উদ্বোধনকালে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনের দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলাজুড়ে ব্যাপকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি দুর্যোগপ্রবণ এলাকাকে অগ্রাধিকার দিয়ে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেটির যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়