reporterঅনলাইন ডেস্ক
  ১০ ঘণ্টা আগে

শিবালয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বরঙ্গাইল সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) হারুনার রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারানো বাসটি সেতু থেকে নিচে পড়ে যাওয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়