রমজানে স্বাস্থ্যসম্মত সাহরি
আর কদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান। না চাওয়া সত্ত্বেও ইফতারে বেশ ভারী খাওয়া হয়ে যায়। তাই সাহরি হতে হবে একদম হালকা। এমনি কিছু হালকা সাহরি নিয়েই আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া

কচু মুরগির ঝোল
উপকরণ : কচু ১৪-১৬ টুকরো সেদ্ধ করা, মুরগির বুকের অংশ ২পিস কাঁটা, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি, টমেটো কুচি ২টি, লাল মরিচ গুঁড়ো আধা চা চামচ, হলুদ আধা চা চামচের বেশি, ধনে গুঁড়ো অল্প, লবণ ১চা চামচ। তেল ৪ টেবিল চামচ, পানি প্রয়োজন অনুযায়ী।
প্রস্তুত প্রণালী : পেঁয়াজ ভেজে সব একত্রে দিয়ে মাংস কষিয়ে কচু দিয়ে ২মিনিট রান্না করলেই কচু মুরগির ঝোল তৈরি।
কপিলু ভাজি
উপকরণ : বাঁধাকপি বড় ১টির আধা, নতুন আলু কুচি ৫-৬টা, পেঁয়াজ কুচি ২টি, হলুদ অল্প, কাঁচামরিচ গোটা ২টি, তেল ৪ টেবিল চামচ, লবণ আধা চা চামচ ও পানি যদ্দুর লাগলে।
প্রস্তুত প্রণালী : পেঁয়াজ ভেজে সব একত্রে দিয়ে ভাজা ভাজা হয়ে এলেই কপিলু ভাজি তৈরি।
শুকনো ডাল
উপকরণ : মসুর ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ২টি, হলুদ অল্প, কাঁচামরিচ গোটা ২টি, তেল ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ ও পানি যদ্দুর লাগে।
প্রস্তুত প্রণালী : পেঁয়াজ ভেজে সব একত্রে দিয়ে ডাল নরম হয়ে শুকিয়ে এলে ভালো করে চামচ দিয়ে চটকে দিলেই শুকনো ডাল তৈরি।
সুগন্ধি ভাত
উপকরণ : আপনি যে চাল খান তা ২ কাপ, পোলাও চাল আধা কাপ।
প্রস্তুত প্রণালী : সাদা ভাতের মতো রান্না করলেই তৈরি।
"








































