১২ ঘণ্টা আগে
বর্ষার সুরে নজরুল স্মরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা ভাবনাকে কেন্দ্র করে সাহিত্য, সংগীত ও
নৃত্যের সমন্বয়ে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গত বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নজরুলের বর্ষাভিত্তিক গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানের মূল আলোচ্য ছিল- নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের ভেতরে লুকিয়ে থাকা মানবমুক্তি, সাম্য, প্রেম, অসাম্প্রদায়িকতা এবং সৌন্দর্যের চিরন্তন বাণীকে নতুনভাবে আবিষ্কার করা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন








































