ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ঘোড়াঘাটে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আলমগীর হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম শান্ত।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁদের আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়