গাইবান্ধা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালিত: বৈষম্যহীন দেশ গড়ার শপথ

ছবি : প্রতিদিনের সংবাদ

যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, অতিরিক্ত police সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী টিটুল এবং শহীদ সজলের মা শাহিনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়