reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ইরানে বড় জয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী। আর এই বাহিনীর সাহায্যে ইরানে বড় জয় পাচ্ছে যুক্তরাষ্ট্র। এটার ফল খুব শিগগিরই সবার সামনে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেছেন।

ট্রাম্প বলেন, আমরা দেশের সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছি। দুর্ভাগ্যজনকভাবে এখন এটি আমাদের ব্যবহার করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় হামলার পর সেখানেও যুক্তরাষ্ট্র জিতেছে। তারা এখন যুক্তরাষ্ট্রের সাথে মিলে লাখ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। ইরানেও ঠিক একইভাবে বড় জয়ের পথে আছে যুক্তরাষ্ট্র।

এদিকে, গত এক সপ্তাহে ইরানে কয়েকশ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৩৫ জন নিহত ও ৩০০ জন মারাত্মক আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বাহিনী মূলত ইরানের দক্ষিণ উপকূল ও হরমুজ প্রণালির সামরিক স্থাপনাগুলোতে এই হামলা চালাচ্ছে। পাশাপাশি ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধও দেওয়া হয়েছে।

এই হামলার জেরে বসে নেই ইরানও। তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আল-বুদাইউই ইরানের এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন।

পাল্টাপাল্টি এই হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান। ফলে সেখানে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধের এবং মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষক মেহদি ইয়াজদি বলেন, হরমুজ প্রণালি হাতছাড়া হলে ইরান তাদের ক্ষমতা ও আলোচনার নিয়ন্ত্রণ হারাবে। এমন অবস্থায় ইয়েমেনের হুতিদের সাহায্যে আরেকটি কৌশলগত পথ 'বাব-এল-মান্দেব প্রণালি'ও বন্ধ করে দেওয়ার কড়া ইঙ্গিত দিয়েছে ইরান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়