ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ধর্মপাশায় জুলাই শহীদ দিবস উদযাপন: বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, সদস্য মজিবুর রহমান মজুমদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, শাহ কামাল মির্জা, উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার এবং জুলাই যোদ্ধা মো. বজলু মিয়ার সহধর্মিণী আশা মণি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পিডিএস/এমএইউ









































