দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

দুমকিতে ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ

পটুয়াখালীর দুমকিতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রপাতি নিয়ে যাত্রা শুরু করেছে ‘বোর্ড অফিস ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার’। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও ফ্রি মেডিকেল ক্যাম্প : ডাঃ মহিবুল্লাহ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডায়াগনস্টিক সেন্টারটির উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে উপজেলার সর্বস্তরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষ সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয়রা জানান, এই আধুনিক চিকিৎসাকেন্দ্রটি চালু হওয়ায় এখন থেকে গ্রামীণ এলাকার মানুষ হাতের কাছেই উন্নত রোগনির্ণয় ও স্বাস্থ্যসেবা পাবেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়