সিরাজগঞ্জ প্রতিনিধি
চার দিনে যমুনার পানি বেড়েছে ৭৬ সে.মি, শুরু হয়েছে নদী ভাঙন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ৪ দিনে (১৫ থেকে ১৮ জুলাই) জেলার কাজিপুর পয়েন্টে ৮০ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট স্টেশনে ৭৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
পানি বৃদ্ধি নিয়ে পাউবোর পূর্বাভাস : সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, উজানে তীব্র বৃষ্টিপাতের কারণে যমুনা নদীতে এই পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কিছুদিন নদীর পানি এভাবে বাড়া-কমার মধ্যে থাকতে পারে বলে তিনি আভাস দেন।
চার উপজেলায় নদী ভাঙন আতঙ্ক : পানি বৃদ্ধির খবরের পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন আতঙ্ক। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, “যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হওয়ার পর থেকেই জেলার চৌহালী, কাজিপুর, সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকাগুলোর দিকে আমাদের নজরদারি রয়েছে।”
পিডিএস/এমএইউ









































