reporterঅনলাইন ডেস্ক
  ৩ ঘণ্টা আগে

বর্ষাকালীন বইমেলা

প্রথমবারের মতো দুই দিনব্যাপী বর্ষাকালীন বইমেলার আয়োজন করছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রন্থিক’ ও বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। স্থান রাজধানীর ধানমন্ডি ২৭-এর রাপা প্লাজার পঞ্চমতলায় অবস্থিত বাহারি আহার। অংশ নেবে প্রায় ১৫টি প্রকাশনী। দুই দিনই গুরুত্বপূর্ণ কবি ও লেখকরা উপস্থিত থাকবেন। তারা আড্ডা দেবেন পাঠকের সঙ্গে, থাকবে অটোগ্রাফ ও ছবি তোলার ব্যবস্থা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়