নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময়মতো অফিস না আসার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দের বিরুদ্ধে সময়মতো অফিসে না আসার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহে তিন থেকে চার দিন অফিসে আসেন ১১টার পরে এই সমবায় কর্মকর্তা। এই কর্মকর্তা রাজশাহী থেকে ট্রেনে ১১টার সময় এসে অফিস করেন যা ৯টায় সরকারি নিয়মে অফিসে থাকার কথা কিন্তু নিয়ম-নীতির তক্কা না করে সরকারি টাইমকে বৃদ্ধাঙুলি দেখিয়ে সে তার নিজের খেয়াল খুশিমতো অফিস করেন। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা।

গত ১২, ১৩, ১৪ এবং ১৬ জুলাই সকাল ১১টায় নাচোল উপজেলা সমবায় কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায়, অফিস খোলা কিন্তু অফিসের চেয়ারটা ফাঁকা। অফিসের কর্মচারিরা জানান, সমবায় কর্মকর্তা এখনো অফিসে আসেননি। তবে, ছুটি নিয়েছেন কি না তা তাদের জানা নেই।

জানা গেছে, নাচোল সমবায় কর্মকর্তা উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত অফিসে আসেন দেরি করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়