কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈরে গাড়িসহ ৫ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেট কারসহ আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার রয়েল হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- এলাহী শেখ, আরব আলী, রশিদুল, বাবুল হোসেন ও মামুন হাসান। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
"





































