মেহেরপুর প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

মেহেরপুরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সেচ পাম্পের (বোরিং) মোটরের ঘরে সিসি ক্যামেরা স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরাল হোসেন (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও কৃষক সাহারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। নিহত নুরাল হোসেন ধর্মচাকী পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নুরাল হোসেন মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় পাশের সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম তার মোটরের ঘরে সিসি ক্যামেরা লাগানোর কাজ করছিল। তিনি মাঠে থাকা নুরাল হোসেন ও সাহারুল ইসলামের সহযোগিতা নেয়। ক্যামেরা লাগানোর একপর্যায়ে অসাবধানতাবশত তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরাল হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত সাইফুল ও সাহারুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট নুরাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়