গোপালগঞ্জ প্রতিনিধি
১২ ঘণ্টা আগে
বৃত্তি পেল শ্রেয়ান

শ্রেয়ান বিশ্বাস ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর কিশলয় বিদ্যানিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।
বর্তমানে সে রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। শ্রেয়ানের বাবা গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসের ভেন্ডার ও ডিটরাইটার সুব্রত বিশ্বাস শুভ ও মা হাইস্কুলের শিক্ষিকা শতাব্দী মজুমদার পুত্রের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন





































