বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

শার্শায় শিশু ধর্ষণ কিশোর গ্রেপ্তার

যশোরের শার্শায় ১১ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাতে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তামিম উপজেলার গোগা বাজার এলাকার হারুনার রশীদের ছেলে।

?এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা চাকরি করেন। গত ২৬ জুন রাতে শিশুর মা রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে শিশুটিকে দিয়ে তার রুমের দরজা খোলায় অভিযুক্ত তামিম। এরপর সে গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে কুপ্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় শিশুটিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে তামিম।

?ঘটনার পর শিশুটির মা বিস্তারিত জানতে পেরে আইনি সহায়তার জন্য শার্শা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের প্রেক্ষিতে শার্শা থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। ?মামলা পরপরই শার্শা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়