নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জে খালে পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে খালে পড়ে জুয়েল মিয়া (২১) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে পৌর এলাকার কানাইপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ?নিহত জুয়েল মিয়া কানাইপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধকতার শিকার ছিলেন বলে জানা গেছে। জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘর থেকে বের হন। অন্ধকারে বাড়ির পাশে থাকা খালে পা পিছলে তিনি পানিতে পড়ে যান। শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর উঠতে পারেননি। ?পরদিন বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন জুয়েলকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে খালের পানিতে তার নিথর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহতের স্বজনরা বলেন, জুয়েল শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন।
"






































