reporterঅনলাইন ডেস্ক
  ১২ ঘণ্টা আগে

সংক্ষিপ্ত সংবাদ

ভিত্তিপ্রস্তর স্থাপন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি) সদর উপজেলার বড় আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল বড় আউলিয়াপুরের মিলনপট্টি এলাকায় অবস্থিত একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এরপর একই এলাকার বায়তুল কারীম জামে মসজিদের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদ প্রশাসক। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।

খাবার বিতরণ

বোদা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় চার শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গরম খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নের পণ্ডিতপাড়ায় মানবিক সংগঠন এডুকেশনাল, চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশনের (ইকো) উদ্যোগে এবং ‘ইকো-ফিড দ্য হাঙ্গরি প্রজেক্ট-২০২৬’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (এএমএএন)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সিস্টেম অ্যানালিস্ট জুলফিকার আহম্মেদ বিপ্লবের তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন

ভূরুঙ্গামারী প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে কৃষি স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামে কৃষক সুলতানের বাড়ি থেকে স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন করেন ইউএনও অমৃত দেব নাথ। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, ওসি আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ও সিনিয়র যুগ্মআহ্বায়ক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ।

ত্রাণ বিতরণ

পেকুয়া প্রতিনিধি

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই)। সংস্থাটির উদ্যোগে বাঁশখালী, নাপোড়া, পেকুয়া ও চকরিয়া সদর শাখার মাধ্যমে বন্যাদুর্গত সদস্য ও সাধারণ মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় বাঁশখালী শাখায় ২৫০ জন, নাপোড়া শাখায় ৫০০ জন, পেকুয়া শাখায় ৪৫০ জন এবং চকরিয়া সদর শাখায় ৪৫০ জনসহ মোট ১,৬৫০ জন সদস্য ও সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ত্রাণ প্যাকেটে ছিল ৪ কেজি চাল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু এবং ৫০০ গ্রাম ভোজ্যতেল। উপস্থিত ছিলেন এসডিআই-এর চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মিলন মিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক সালেহ আহাম্মদ টুটুল এবং সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দ।

চারা বিতরণ

গঙ্গাচড়া প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর, বিএনপি উপজেলা শাখার সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতের গঙ্গাচড়া উপজেলা শাখা নায়েবে আমির নায়েবুজ্জামান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়