নেত্রকোনা প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস

ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনায় বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ে কর্মী-সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে দীপ্ত চৌধুরী (২৪) নামক এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মৃত দীপ্ত চৌধুরী (২৪) জেলা শহরের মালনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায়। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা সমর্থক দীপ্ত বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাতে বাসা থেকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় যায়। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে সমর্থকদের আনন্দ-উল্লাস চলছিল। সেই মুহূর্তের ভিডিও ধারণের জন্য তিনি শহিদ মিনার এলাকার একটি দ্বিতল ভবনের ছাদে ওঠেন। একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পর্শে ছিটকে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়